ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে ঘরে বসে আয়ের ফাঁদ: কীভাবে স্ক্যামাররা আপনাকে বোকা বানাচ্ছে!

shifat100

ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে ঘরে বসে আয়ের ফাঁদ: কীভাবে স্ক্যামাররা আপনাকে বোকা বানাচ্ছে!

আজকাল ফেসবুকে প্রায়ই কিছু লোভনীয় অ্যাড দেখা যায়। বলা হয়— "খুব সহজেই ঘরে বসে মোবাইল দিয়ে কাজ করুন, যে কেউ করতে পারবে, দিনে ৪০০০ টাকা পর্যন্ত আয়!" এসব অ্যাড দেখে স্টুডেন্ট বা বেকার অনেকেই আগ্রহ নিয়ে তাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। আর মেসেজ দেওয়ার পর থেকেই শুরু হয় স্ক্যামারদের আসল খেলা!


যেভাবে তারা প্রতারণা করে:

  • ভুয়া পরিচয়: আপনি মেসেজ দেওয়ার পর তারা নিজেদের 'দারাজ' (Daraz) বা অন্য কোনো নামকরা কোম্পানির প্রতিনিধি হিসেবে পরিচয় দেবে। আপনাকে বিশ্বাস করানোর জন্য ভুয়া কিছু স্ক্রিনশটও পাঠাবে যে, অনেকেই নাকি তাদের সাথে কাজ করে টাকা পাচ্ছে।
  • নকল ওয়েবসাইট: এরপর তারা আপনাকে একটা ওয়েবসাইটের লিংক (যেমন- daraz.pw বা অন্য কোনো ভুয়া লিংক) দিয়ে সেখানে রেজিস্ট্রেশন করতে বলবে। আসল দারাজের সাইট হলো daraz.com.bd, কিন্তু এরা আপনাকে হুবহু একই রকম দেখতে ভুয়া সাইটে নিয়ে যাবে।
  • টাকার টোপ: সেখানে একাউন্ট খোলার পর আপনি দেখবেন আপনাকে লোভ দেখাতে ব্যালেন্সে ৬০ টাকা বা কিছু পরিমাণ বোনাস দেওয়া হয়েছে। কিন্তু যেই আপনি কাজ শুরু করতে যাবেন, তখনই তারা বলবে— "আপনার একাউন্টটি একটিভ করতে হবে। এর জন্য আপনাকে মাত্র ১০০ টাকা ডিপোজিট করতে হবে যা পরে ফেরত পাবেন।"
  • ব্যক্তিগত নাম্বারে ক্যাশ আউট: এই ১০০ টাকা তারা কোনো কোম্পানির পেমেন্ট গেটওয়ে বা মার্চেন্ট নাম্বারে নেয় না, নিবে একটা পার্সোনাল বিকাশ নাম্বারে 'ক্যাশ আউট' করে! একবার এই ১০০ টাকা দিয়েছেন তো আপনি তাদের জালে আটকে গেলেন। এরপর এই ১০০ টাকা তোলার লোভ দেখিয়ে আপনার কাছ থেকে আরও বড় অঙ্কের টাকা হাতিয়ে নেবে তারা।

কীভাবে এই স্ক্যাম থেকে সুরক্ষিত থাকবেন?

  • লোভে পা দেবেন না: ফেসবুকে "ঘরে বসে সহজে দিনে ৪০০০ টাকা আয়" টাইপের অ্যাড দেখলে সোজা ইগনোর করবেন। এত সহজে টাকা আয় করা গেলে দেশে কেউ বেকার থাকতো না।
  • টাকা চাইলেই স্ক্যাম: মনে রাখবেন, কোনো রিয়েল কোম্পানি আপনাকে চাকরি দেওয়ার জন্য উল্টো আপনার কাছে ১০০ টাকা বা ১ টাকাও চাইবে না। অনলাইনে কাজ শুরুর আগে টাকা চাওয়া মানেই সেটা ১০০% স্ক্যাম।
  • ভুয়া লিংকে ক্লিক নয়: অচেনা বা সন্দেহজনক কোনো লিংকে নিজের নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবেন না।
  • রিপোর্ট ও ব্লক: হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে এরকম কোনো মেসেজ আসলে কোনো কথা না বাড়িয়ে সরাসরি Report করে Block করে দিন।

📌 সতর্কতা: আমাদের আশেপাশের অনেকেই, বিশেষ করে স্টুডেন্টরা এই সামান্য ১০০ টাকার ফাঁদে খুব সহজেই পা দিচ্ছে। পোস্টটি আপনার পরিচিতদের সাথে শেয়ার করে তাদের সতর্ক করুন। সবাই সচেতন হোন, অনলাইনে নিরাপদে থাকুন!

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.